ঊরুতে টান সাকিবের, যেতে হয়েছে হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ০০:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৩

ম্যাচের পর পুরস্কার মঞ্চে সাধারণত অধিনায়কেরই আসার কথা। কিন্তু আজ এলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব কেন এলেন না, ধারাভাষ্যকার ইয়ান বিশপের করা প্রশ্নে শান্ত জানালেন মন খারাপ করা খবর।

নিউজিল্যান্ডের কাছে হারের পর শুক্রবার রাতে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন সাকিবের হাসপাতালে যাওয়ার বিষয়টি। বাংলাদেশ অধিনায়ক থাই স্ট্রেইনে (ঊরুর পেশিতে টান) ভুগছেন। তার স্ক্যান করা হয়েছে, রিপোর্ট এলে চোট কতটা গুরুতর জানা যাবে।

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫৬ রানে হারায় প্রথম চার উইকেট। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাকিব। ব্যাট হাতে করেন ৪০ রান। ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে, রান নিতে গিয়ে ব্যথায় মুখ কুঁচকে গেছে সাকিবের। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। সেই ব্যথা নিয়েই পরে ১০ ওভার বলও করেছেন সাকিব। পুরো ম্যাচে ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়৷

বোলিংয়ের স্লট শেষ হতেই সাকিব মাঠ থেকে উঠে যান। তখনই সাকিবকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঊরুর সামনের অংশে চোট পেয়েছেন সাকিব। চোট কতটা গুরুতর সেটা জানা যাবে স্ক্যান করানোর পর।  

/আরআই/এমএএ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান