কোহলির কাছ থেকে বাবরের জার্সি নেওয়া পছন্দ হয়নি ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১২:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৫৩

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা এমনিতেই তুঙ্গে থাকে। তার ওপর ম্যাচের ফলাফল থেকে শুরু করে বিভিন্ন মুহূর্ত জন্ম দেয় আলোচনার। যেমনটা হচ্ছে গতকালকের ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে। ম্যাচ শেষ হতেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দেখা গেছে বিরাট কোহলির সই করা জার্সি নিতে। যে ঘটনা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। 

পাকিস্তান বাজেভাবে না হারলে এমন সমালোচনার ঝড় হয়তো বইতো না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যেরকম উত্তেজনা বিরাজ করছিল, সময় গড়াতে গড়াতে সেসব উবে গেছে ভারতের একাধিপত্যে! অধিনায়ক রোহিত শর্মার ৬৩ বলে করা ৮৬ রানের ঝড়ো ইনিংসে ১৯২ রানের মামুলি লক্ষ্য তারা ১৯.৩ ওভার বাকি থাকতে তাড়া করেছে। জিতেছে ৭ উইকেটে। এমন বাজে হারের পরক্ষণে বাবর আজমের ওই জার্সি উপহার নেওয়া পাকিস্তানি ভক্তদের আরও ক্ষোভ বাড়িয়েছে। 

পাকিস্তানের অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কাজটা জনসম্মুখে না করে ড্রেসিং রুমে আড়ালে করলেই বিচক্ষণের কাজ হতো। বিষয়টি পাকিস্তানের ‘এ স্পোর্টস’ এর একটি অনুষ্ঠানে উঠানো হলে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামও একই সুরে গলা মিলিয়েছেন, ‘আমিও একই কথা বলেছি। ছবিটা আমারও চোখে পড়েছে। বিষয়টা জনসম্মুখে না করে আড়ালে করার দরকার ছিল।’

তার মতে, এমন কাজ করার জন্য এই দিনটা উপযুক্ত ছিল না, ‘এই কাজটা করার জন্য এই দিনটা উপযুক্ত ছিল না। যদি চাচাতো ভাই কোহলির জার্সি চেয়েই থাকে, তাহলে ম্যাচের পর ড্রেসিং রুমে গিয়ে কাজটা করা যেত।’

 

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী