টানা দুটি ম্যাচ হারা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে লখনউতে মুখোমুখি হয়। প্রথম ইনিংস শেষে বলা যায়, এখনও দুর্দশা কাটেনি লঙ্কানদের। ৫২ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট হারিয়েছে তারা।
টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুটা ছিল দুর্দান্ত। ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা হাফ সেঞ্চুরিও করেন।
নিসাঙ্কা ৬৭ বলে ৮ চারে ৬১ রানে আউট হন প্যাট কামিন্সের বলে। অস্ট্রেলিয়ান পেসারের শিকার কুশলও। ৮২ বলে ১২ চারে ইনিংস সেরা ৭৮ রান করেন তিনি।
১৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। তারপরই বিপর্যয়। অ্যাডাম জাম্পার স্পিন বিষে নীল ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ওপেনারের পর কেবল চারিথ আসালাঙ্কা (২৫) দুই অঙ্কের ঘরে রান করেন।
জাম্পার ঘূর্ণিতে ৪৪তম ওভারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অজি স্পিনার ৮ ওভারে ৪৭ রান দিয়ে নেন চার উইকেট। দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও কামিন্স।









