নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১৪:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৪:৩১

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এক নারীর করা ধর্ষণের অভিযোগ উঠেছিল দানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে। টিম হোটের থেকে শ্রীলঙ্কার এই ব্যাটারকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। তারপর তাকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় তাকে। সম্প্রতি অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন আদালত। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নিযুক্ত স্বাধীন তদন্ত কমিটি এবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে। বোর্ড মিটিং শেষে তা অনুমোদন দিয়েছে এসএলসি।

গত বছর ২২ নভেম্বর গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। একজন নারী তার বিরুদ্ধে সম্মতি ছাড়া জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ করেন। অস্ট্রেলিয়ায় তাকে ১১ মাসের জন্য ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়।

সম্প্রতি ধর্ষণের অভিযোগ থেকে গুনাথিলাকা মুক্তি পান। এবার তার ক্রিকেট ক্যারিয়ার ও জাতির ক্রিকেট স্বার্থ বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া সুপারিশ করে তদন্ত কমিটি। এনিয়ে গত ১৩ অক্টোবর নির্বাহী কমিটির বৈঠক হয়। ভবিষ্যতের সব ধরনের কর্মকাণ্ডে দেশের প্রতিনিধি হিসেবে নিজের মর্যাদা ধরে রাখার ব্যাপারে সতর্ক করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সম্মতি দেয় বোর্ড।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন আর দেশের হয়ে খেলতে বাধা নেই গুনাথিলাকার। গত বছর অক্টোবরে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্বকাপে প্রথম রাউন্ডে সবশেষ ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী ব্যাটার।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি