এডওয়ার্ডসের পাল্টা আক্রমণে প্রোটিয়াদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ২০:১৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২৩:১৯

বিশ্বকাপে ছোট দলগুলোকে অবহেলা করলে কী হতে পারে তার অন্যতম উদাহরণ হয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বোলিংয়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে একটা পর্যায়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল নেদারল্যান্ডস। সেখান থেকে ডাচ দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটে পেয়েছে ২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর। শেষের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠে মূলত ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটিং বীরত্বে। ৬৯ বলে ১০ চার ও ১ ছক্কায় তার ৭৮ রানের অপরাজিত ইনিংসেই দিশা পেয়েছে নেদারল্যান্ডসের ইনিংস।

বৃষ্টির কারণে ম্যাচটা কমে দাঁড়ায় ৪৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে প্রোটিয়া বোলিংয়ে পুরোপুরি খেই হারায় নেদারল্যান্ডসের ইনিংস। এরপর পাল্টা আক্রমণে লোয়ার অর্ডারের অসাধারণ ব্যাটিং প্রদর্শনীতে ঘুরে দাঁড়ায় তারা। লড়াইয়ের সময় ফিফটি করা এডওয়ার্ডস প্রথমে সঙ্গ পান লোগান ফন বিকের। তার পর ছিলেন রোয়েলফ ফন ডার মারউই। বিকের সঙ্গে ২৮ রানের জুটি গড়লেও মারউইর সঙ্গে তার ৩৭ বলে করা ৬৪ রানের ঝড়ো জুটি দুইশ ছাড়াতে অবদান রেখেছে। তার পর এডওয়ার্ডস-ডাটের ১৯ বলে ৪১ রানের বিস্ফোরক জুটি স্কোরটাকে আড়াইশ’র কাছাকাছি নিয়ে গেছে। আরিয়ান ডাট ৯ বলে ৩ ছক্কায় উপহার দেন ২৩ রানের ক্যামিও ইনিংস।       

শুরুতে ব্যাটিং অর্ডার ধসাতে পারলেও প্রোটিয়ারা পরের দিকে সেভাবে কোনও পরীক্ষাই নিতে পারেনি। ৫৭ রানে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিদি। ২৭ রানে দুটি নিয়েছেন মার্কো ইয়ানসেন। ৫৬ রানে সমসংখ্যক উইকেট নেন কাগিসো রাবাদাও। একটি করে নিয়েছেন জেরাল্ড কোয়েটজে ও কেশব মহারাজ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের