বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটির রেকর্ড ওয়ার্নার-মার্শের

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ১৭:২৩আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৭:২৪

টসে হেরে ফিল্ডিং নিয়ে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার তাণ্ডব চালান। পাওয়অর প্লের প্রথম ১০ ওভারে ৮২ রান তুলে একটি রেকর্ড ভাঙেন। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৮০ রানের কীর্তিকে পেছনে ফেলেন দুজন। ২৭তম ওভারে তারা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েন। 

২০১১ সালে একই ভেন্যুতে কানাডার বিপক্ষে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনের ১৮৩ রানের রেকর্ড ভেঙে ফেলেন মার্শ-ওয়ার্নার। যে কোনও উইকেটে বিশ্বকাপের সর্বোচ্চ জুটি গড়ার পথে ছিলেন তারা। কিন্তু ২ রানের জন্য ভাঙতে পারেননি। ২৫৯ রানে দুজন বিচ্ছিন্ন হয়ে যান। শাহীন শাহ আফ্রিদি মার্শকে থামান ১২১ রানে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি ২৬০ রানের। ওয়ার্নার ও স্টিভ স্মিথ ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে এই রান তোলেন। অবশ্য যে কোনও উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়ে ফেলেছেন ওয়ার্নার ও মার্শ, পেছনে ফেলেছেন ২০০৩ সালে রিকি পন্টিং ও ড্যামিয়েন মার্টিনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিকে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী