আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১৮:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮:৩২

আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের হাফ সেঞ্চুরির পর ডেথ ওভারে শাদাব খান ও ইফতিখার আহমেদের ক্যামিও ইনিংসে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে পাকিস্তান। সোমবার ৭ উইকেটে ২৮২ রান করেছে তারা।

পাওয়ার প্লেতে শফিকের সঙ্গে ৫৬ রান তোলেন ইমাম উল হক। ১১তম ওভার শুরু হতেই আব্দুল্লাহ ওমরজাই তাকে ১৭ রানে ফেরান।

শফিকের সঙ্গে বাবর ৫৪ রানের জুটি গড়েন। দল শক্ত ভিত গড়ে তাদের ব্যাটে। ৬০ বলে ফিফটি করা শফিক ৫৮ রানে নুর আহমেদের শিকার। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে আফগান স্পিনার আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ অভিষেকে সেরা বোলিং ফিগার তার। ১০ ওভারে ৫৯ রান দিযে তিন উইকেট নেন নুর।

রিজওয়ানকে (৮) দুই অঙ্কের ঘরে যেতে দেননি নুর। বাবরকে সঙ্গে নিয়ে সৌদ শাকিলের (২৫) জুটি ৪৩ রানের বেশি হয়নি। ৬৯ বলে ফিফটি করা বাবরকে থামতে হয় ডেথ ওভারের শুরুতে। তাকে থামান নুর। পাকিস্তান অধিনায়ক ৯২ বলে চারটি চার ও এক ছয়ে ৭৪ রান করেন।

ডেথ ওভারে ইফতিখার ও শাদাব ৭৩ রান যোগ করেন। দুজনেই শেষ ওভারে ৪০ রান করে নাভিন উল হকের শিকার হন। শেষ ১০ ওভারে ৯১ রান পাকিস্তানকে নিয়ে যায় স্বস্তিদায়ক অবস্থানে।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী