‘এত তাড়াতাড়ি হতাশ হবেন না, বিশ্বকাপের পর মনভরে হতাশ হয়েন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ২০:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২১:২২

বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হেরে সেমিফাইনালের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। কাগজে কলমে এখনও শেষ চারে খেলা সম্ভব। যদিও যে প্রত্যাশা নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ, তার ধারে-কাছেও পারফরম্যান্স করতে পারেনি। বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হচ্ছে সমালোচনা। তবে সমালোচকদের ধৈর্য ধরার আহ্বান জানালেন সাকিব আল হাসান। 

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেছেন, ‘স্বপ্ন, এখনও সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনও ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হয়েন।’

মঙ্গলবার মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো সংবাদ সম্মেলনে। সাকিব অবশ্য স্বীকার করে নিয়েছেন কন্ডিশনটা তাদের জন্য মোটেও সহজ নয়, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা।’

মিরাজকে ওপরে উঠানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে ওপেনিংয়ে যখন একশত করলো, তখন থেকে আমাদের প্ল্যান ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও ওপরে ব্যাটিং করবে। এর ভেতরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে প্র্যাকটিস ম্যাচ হলো, ও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবে একজন ব্যাটার যখন ভালো ব্যাটিং করলো, ফর্মে আছে, আপনি তখন অবশ্যই চেষ্টা করবেন সুযোগ দেওয়া যায়। সেই চিন্তা থেকে ওকে ওপরে ব্যাটিং করানো।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের