কল্পনাকে হার মানিয়ে আফগানিস্তানের পাকিস্তান বধ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ২২:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২৩:২৭

বিশ্বকাপের আন্ডারডগ আফগানিস্তান। প্রত্যাশিত হার দিয়ে শুরু হয়েছিল এই আসর। যদিও ভারতের চেনা কন্ডিশনে কিছু একটা করে দেখানোর আত্মবিশ্বাসের বীজ ঠিক রোপণ করেছিল তারা। বাংলাদেশ ও ভারতের কাছে হারের পর তার প্রতিফলন। বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারের পর দিল্লিতে তারা বধ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়। এবার সেই প্রেরণা কাজে লাগিয়ে কল্পনাকে হার মানিয়ে চেন্নাইতে প্রতিবেশী পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিলো আফগানরা। সোমবার ৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেলো তারা।

বাবর আজম, আব্দুল্লাহ শফিকের হাফ সেঞ্চুরির পর ইফতিখার আহমেদ ও শাদাব খানের ক্যামিও ইনিংসে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে পাকিস্তান। স্পিনাররা সব মিলিয়ে ৩৮ ওভার করে তাদের রানের লাগাম টেনে ধরে আফগানিস্তান। কিন্তু ব্যাটিংয়ে জাদু দেখিয়ে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী পেস আক্রমণ নিয়ে ছেলেখেলা করবে, তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি কেউ। নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জিতলো তারা। ওয়ানডেতে সাতবারের দেখায় প্রথমবার পাকিস্তানকে হারের স্বাদ দিলো আফগানিস্তান। গত দুই আসরে মাত্র একটি ম্যাচ জেতা দলটি এবার তিন ম্যাচের মধ্যে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের হারালো।  

লক্ষ্যে নেমে প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদির বলে ১০ রান আদায় করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ষষ্ঠ ওভারে এই জুটি ভাঙার সংকেত দেন আম্পায়ার। ইব্রাহিম কট বিহাইন্ডের বিপরীতে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন।

অষ্টম ওভারে হারিস রউফ বল হাতে নিয়েই বিপাকে পড়েন। গুরবাজের চারটি চারে ওই ওভারে যোগ হয় ১৭ রান। পাকিস্তানের নির্বিষ বোলিংয়ে পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে আফগানরা করে ৬০ রান, বিশ্বকাপে যা তাদের তৃতীয় সর্বোচ্চ।

তারপর থেকে প্রতি ওভারেই রান রেট ঠিক রেখে এগোতে থাকেন দুই ওপেনার। ১৫তম ওভারে ইব্রাহিম ফিফটি করেন, পরের ওভারে গুরবাজ। ওয়ানডেতে চতুর্থবার তাদের জুটি একশ ছাড়ায়। এই প্রথমবার বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের দুই ওপেনার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন।

১১ থেকে ২০ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলে আফগানিস্তান। বিশ্বকাপে যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি গড়া থেকে তিন রান দূরে থাকতে আউট হন গুরবাজ। আফ্রিদির বলে উসামা মীরকে ক্যাচ দেন তিনি। তার ৫৩ বলে ৬৫ রানের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছয়। ১৩০ রানে ভাঙে এই জুটি।

এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর কিছুটা মন্থর হয়ে পড়েছিল রানের গতি। তবে ইব্রাহিম মাঝেমধ্যে চার মেরে রানের চাকা সচল রাখেন। ৩৪তম ওভারে তাকে থামতে হয়। বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তানের হযে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রান করে হাসান আলীর শিকার হন ইব্রাহিম। ১১৩ বলে ৮৭ রানের ইনিংসে ছিল ১০ চার।

দুই ওপেনারের প্রচেষ্টা বিফলে যায়নি। রহমত শাহ ধরেন হাল। সঙ্গে ছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। শেষ ১০ ওভারে তারা লক্ষ্য ৬২ রানে নামিয়ে আনেন। ৪১তম ওভারে ফিফটি করেন রহমত। আফগানিস্তানের বিশ্বকাপ ইতিহাসে একই ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরির ঘটনা এই প্রথম। 

দুজন অপরাজিত ৯৬ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নেন। ৪৯তম ওভারের শেষ বলে হাশমতউল্লাহ চার মেরে  ইতিহাস গড়ার উল্লাসে মাতেন। ৪৯ ওভারে ২ উইকেটে ২৮৬ রান করে তারা, দেশের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতলো আফগানিস্তান। রহমত ৮৪ বলে ৫ চার, ২ ছয়ে ৭৭ রানে ও হাশমতউল্লাহ ৪৫ বলে চারটি বাউন্ডারিতে ৪৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ইব্রাহিমের হাতে।

পাঁচ ম্যাচ শেষে টানা তিন হারে ৪ পয়েন্ট নিযে পঞ্চম স্থানেই আছে পাকিস্তান। আফগানিস্তান সমান খেলে একই পয়েন্ট নিযে ছয়ে উঠে গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী