দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেনি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৪:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

বিশ্বকাপের পাঁচ ম্যাচে একবারই টসে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে নেদারল্যান্ডস আগে ব্যাটিং নেয় এবং রান তাড়া করতে গিয়ে হোঁচট খায় প্রোটিয়ারা। বাকি চার ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে তাণ্ডব চালায় তারা, তিনশর ওপর রান তোলে প্রত্যেক ম্যাচে। সবগুলো জিতেও যায়।

দক্ষিণ আফ্রিকার টসে জিতে ব্যাটিং নেওয়া এবং রান উৎসবের কারণে তাদের সবশেষ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ‘দোয়া করবেন যেন টসে জিতি।’ তার আশা পূরণ হয়নি। টসে জিতে যায় দক্ষিণ আফ্রিকা এবং রানপাহাড় গড়ে বাংলাদেশকে হারায়।

ষষ্ঠ ম্যাচে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা টস হারলো। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি। টানা তিন ম্যাচ হেরে খাদের কিনারায় থাকা দলের ক্যাপ্টেন বড় স্কোরের প্রত্যাশা করলেন, ‘প্রতি ম্যাচ গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের সেরাটা চেষ্টা করবো। বোর্ডে ভালো একটা রান তুলতে চাই। সব বিভাগে আমাদের উন্নতি করতে হবে, বিশেষ করে ফিল্ডিং ও বোলিং।’

পাকিস্তান দলে দুটি পরিবর্তন। হাসান আলী অসুস্থ, তার জায়গা নিয়েছেন ওয়াসিম জুনিয়র। উসামা মীরের বদলি হয়েছেন মোহাম্মদ নওয়াজ। দুই ম্যাচ পর ফিরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডিও জায়গা করে নিয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
সর্বশেষ খবর
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক