বিশ্বকাপেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দল, পারবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ১৭:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:২৭

চলতি বিশ্বকাপে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ চলছে। এই টুর্নামেন্ট থেকেই নির্ধারণ করা হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোন আট দল! স্বাগতিক হওয়ায় পাকিস্তান থাকছেই, তাদের সঙ্গে যোগ দেবে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শীর্ষ সাত দল।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে একজন আইসিসি মুখপাত্র নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পদ্ধতি ২০২১ সালে অনুমোদন করেছিল আইসিসি বোর্ড। 

এমন সিদ্ধান্তে বেশ কয়েকটি বোর্ড হতবাক। তাদের মধ্যে যেমন রয়েছে ভারত বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি দেশ, তেমনই আছে বিশ্বকাপে উঠতে না পারা দলগুলো। তাদের দাবি, এমন বাছাই পদ্ধতি সম্পর্কে তারা অবগত ছিল না।

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো পূর্ণ সদস্য দেশগুলো এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবে অংশ নিতে পারবে না। কারণ তারা চলতি বিশ্বকাপের টিকিট পায়নি।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুটি দলের ভাগ্যেও জুটছে না চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। বর্তমানে নবম স্থানে আছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে শনিবার টানা পঞ্চম ম্যাচ হেরে তাদের সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছিলেন, র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাবনা তাদের। তবে পরের দিনই জানা গেলো, বিশ্বকাপেই চূড়ান্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। নিশ্চিতভাবে এবার এই টুর্নামেন্টের টিকিট পাওয়ার লক্ষ্যে বাকি তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পরের ম্যাচ। সেমিফাইনালে উঠতে না পারার দুঃখ কি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ?

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী