বিশ্বকাপের মাঝপথে ঢাকায় লিটন

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ২৩:২৬আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২৩:২৮

সপ্তাহখানেক আগে বিশ্বকাপের মাঝপথে ঢাকায় ফিরে সমালোচিত হন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের কিছু টেকনিক্যাল দিক সংশোধনের জন্য শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে অনুশীলন করেন। এবার বিশ্বকাপের মাঝপথে বুধবার ঢাকায় ফিরলেন লিটন দাস। কলকাতায় পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে দিল্লিতে যাননি এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। চলতি বিশ্বকাপের বাংলাদেশ দলের এই টিম ম্যানেজার জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের পরবর্তী ট্রেনিং সেশনে যোগ দেবেন তিনি।

তিনি বলেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে লিটন ছুটি নিয়েছেন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের নির্ধারিত ট্রেনিং সেশনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

জানা গেছে, লিটন ও তার স্ত্রী তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। এখন তার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষা। অবশ্য বিশ্বকাপে তার সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে।

আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে