ছেলেদের পদাঙ্ক অনুসরণ করে ব্যাটিং ব্যর্থতায় হার নিগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ১৪:২৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৪:২৮

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে ফিরতেই খেই হারিয়েছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তান নারী ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ছেলেদের পদাঙ্কই যেন অনুসরণ করলেন নারী ক্রিকেটাররা। আগে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল ৮১ রানে অলআউট হয়েছে। মিরপুরের রহস্যময় উইকেটে এই রান তাড়া করতে নেমে পাকিস্তানকেও কম বেগ পেতে হয়নি। ১৫১ বল হাতে রেখে সফরকারীরা ৫ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই টপ অর্ডার ব্যাটারদের হারায় বাংলাদেশ। শামীমা সুলতানা (৬), ফারজানা হক (৪) ও সোবহানা মোস্তারী (০) কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক নিগার ও স্বর্ণা আক্তার মিলে বিপর্যয় রোধ করার চেষ্টা করছিলেন। কিন্তু নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা স্বর্ণা ২ রান করেই ফিরেছেন সাজঘরে। এরপর ফাহিমা খাতুনের সঙ্গে ২২ রানের জুটি গড়ে আউট হন অধিনায়ক। সংগ্রাম করে ৩২ বলে ১২ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। স্কোরবোর্ডে ৬০ রান হওয়ার পর নিদা দারের বলে নাশরাহ সিন্ধুকে ক্যাচ দিয়ে বিদায় নেন ফাহিমা (১৮)। ৩৭ বলে ১ চারে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। এরপর রিতু মনি ১৪ ও রাবেয়ার ৮ রানে বাংলাদেশে কোনওমতে ৮১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।

পাকিস্তানের পেসার সাদিয়া ইকবাল ১৩ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া উম্মে আল হানি ও নিধা দার নেন তিনটি করে উইকেট।

মিরপুরে উইকেট যতই স্লো হোক; ৮২ রান মোটেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে কিছুটা চাপে পড়লেও পাকিস্তান সহজেই এই রান টপকে গেছে। ২৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নিদা দারের দল। অথচ স্কোরবোর্ডে আর ২০/৩০ রান বেশি হলেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারতো। কিন্তু ব্যাটারদের পরিকল্পনাহীন ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছে দলকে।

২৭ রানে তিন উইকেট হারিয়ে পাকিস্তান চাপে পড়লেও নিদা দারের অধিনায়কোচিত ইনিংসে আর কোনও বিপদে পড়তে হয়নি তাদের। তিনি ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। আলিয়া রিয়াজ খেলেছেন ২১ বলে ১৬ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার তিনটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের