ফখরের সেঞ্চুরির পর বৃষ্টিতে পাকিস্তানের নতুন লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৮:৫৬

রাচিন রবীন্দ্রর একাধিক রেকর্ড গড়া কীর্তি ব্যর্থতায় ম্লান হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। নিউজিল্যান্ড তাদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান করার পর বৃষ্টি তাদের পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল। স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বৃষ্টি নামার আগে পাকিস্তান ২১.৩ ওভারে করে ফেলে ১৬০ রান, মাত্র এক উইকেট হারিয়ে। ওই সময় ডিএলএস মেথডে ১০ রানে এগিয়ে ছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ড এক ঘণ্টা পর ভালো খবর পায়। আবার শুরু হয়েছে খেলা। কাটঅফ করা হয়েছে পাকিস্তানের ইনিংস, ৪১ ওভারে তাদের করতে হবে ৩৪২ রান।

৪০২ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায়। টিম সাউদি তাকে ৪ রানে ফেরান। কেন উইলিয়ামসন দুর্দান্ত ক্যাচ নেন।

এরপর ক্রিজে আধিপত্য করেন বাবর আজম ও ফখর জামান। ৩৯ বলে ফিফটি করা ফখর এরই মধ্যে তিন অঙ্কের ঘরে পৌঁছে গেছেন। ৬৩ বলে বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।

বাবর অপরাজিত আছেন ৪৭ রানে। ম্যাচের কাটঅফ টাইম ধরা হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে পানি নিষ্কাষণের ব্যবস্থা বেশ ভালো হলেও আকাশে মেঘের খেলা নিউজিল্যান্ডকে অস্বস্তিতে রেখেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের