পাকিস্তানকে জিতিয়ে ১০ লাখ রুপি প্রাইজমানি পাচ্ছেন ফখর

স্পোর্টস ডেস্ক 
০৫ নভেম্বর ২০২৩, ১১:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০৪

নিউজিল্যান্ডের কাছে হারলেই বিশ্বকাপে সেমিফাইনালের যাবতীয় আশা শেষ হয়ে যেত পাকিস্তানের। ঠিক এমন ম্যাচে তাণ্ডব চালিয়ে পাকিস্তানকে জেতাতে অবদান রেখেছেন ওপেনার ফখর জামান। কিউইদের ৪০১ রানের পরও পাকিস্তান বৃষ্টি আইনে জিতেছে ফখরের ব্যাটিং তাণ্ডবেই। ৮৬ বলে করেছেন অপরাজিত ১২৬ রান! যার ব্যাটিং ম্লান করে দিয়েছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিকেও। 

ফখরের অবিশ্বাস্য পারফরম্যান্সেই এখন পাকিস্তান টুর্নামেন্ট টিকে আছে। যার জন্য পুরস্কারও পাচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ, তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন খবর জানিয়েছে, জিও টিভি।

ফখরের বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার ও ১১টি ছয়ের মার। যা বিশ্বকাপে পাকিস্তানি কোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। 

৩৩ বছর বয়সীর অসাধারণ পারফরম্যান্সের পর তার সঙ্গে ফোনে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান। ফখরকে বলেছেন, এমন পারফরম্যান্স আরও আশা করেন তিনি। তার পরই প্রাইজমানির কথা তাকে জানিয়েছেন। 

৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ফখর। বাবরও তখন হাফসেঞ্চুরির কাছে পৌঁছাতে থাকেন। ২১.৩ ওভারে স্কোর যখন ১ উইকেটে ১৬০। তখনই হানা দেয় বৃষ্টি। তার পর বৃষ্টি থামলে ৪১ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪২। সেখান থেকে ফখর আবারও তাণ্ডব চালিয়ে নিজের ব্যক্তিগত স্কোরটা ১২৬ রানে নিয়ে গেলে আবার নামে বৃষ্টি। তখন ৪ ওভারে পাকিস্তান আরও ৪০ রান যোগ করেছিল। বিধ্বংসী ব্যাটিং তখনই বৃষ্টি আইনে ২১ রানে এগিয়ে ছিল পাকিস্তান। ফলে পরে ম্যাচটা আর শুরু করা না গেলে শেষ হাসি হেসেছে পাকিস্তান।  

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী