শচীনের সেঞ্চুুরির রেকর্ড ছুঁয়ে জন্মদিন রাঙালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৯:২১

এই বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে বিরাট কোহলি। রবিবার নিজের ৩৫তম জন্মদিন রাঙালেন সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে। ৪৯তম ওয়ানডে শতকে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ৪৯তম ওভারে কাগিসো রাবাদার তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন কোহলি। এজন্য খেলেছেন ১১৯ বল। ২৭৭ ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখলেন তিনি।

এর আগে ম্যাচের শুরু থেকে কোহলিকে উজ্জীবিত রেখেছিলেন কলকাতার দর্শকরা। ‘হ্যাপি বার্থডে কিং কোহলি’,- ইডেন গার্ডেন্সের গ্যালারি প্রায় সবার হাতেই ভারতের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড। পাওয়ার প্লেতে মাঠে নামতেই গ্যালারি থেকে গর্জন ‘কোহলি, কোহলি’। বিরাট কোহলি মাঠে ঢোকার পর ক্রিজে গার্ড নেওয়ার আগে পর্যন্ত ৭০ হাজারের বেশি দর্শক তাকে দাঁড়িয়ে জন্মদিনে শুভেচ্ছা জানান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার নিজের ৩৫তম জন্মদিনে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ডানহাতি ব্যাটার।   

কোহলির এই শুভ দিন উপলক্ষে সাজানো হয়েছিল ইডেন গার্ডেন্স। হাজারো ভক্তরা ১৮ নম্বর ভারতীয় জার্সি পরে মাঠে ঢোকেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এই উপলক্ষ স্মরণীয় করতে বিশেষ আয়োজন করেছিল। আইকনিক মাঠে করা তার প্রতিটি সেঞ্চুরি উদযাপনের পোস্টার লাগানো হয়েছিল। স্টেডিয়ামের বাইরে ভরে গিয়েছিল তারকা ব্যাটারের পোস্টারে।

ষষ্ঠ ওভারে শুবমান গিল আউট হওয়ার পর মাঠে নামেন কোহলি। জন্মদিনে সিক্ত হয়ে আবেগপ্রবণও হতে দেখা গেছে তাকে। ২৯তম ওভারে ৬৭ বলে হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। এছাড়া ভারতের মাটিতে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তারপর আন্তর্জাতিক ওয়ানডেতে অষ্টম ব্যাটার হিসেবে জন্মদিনে সেঞ্চুরি করলেন কোহলি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি