চ্যাম্পিয়ন্স ট্রফির আশায় শুরুতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১৪:২৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:৩২

বিশ্বকাপে আজ এমন দুটি দলের লড়াই টুর্নামেন্টে যার গুরুত্ব হয়তো নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য এই ম্যাচের গুরুত্ব ভীষণ। ইংল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচটিকে বলা হচ্ছে ইউরোপিয়ান ডার্বি!

ইংল্যান্ডের বাকি আর দুই ম্যাচ। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই ম্যাচতো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখেতে জিততে হবে শেষ ম্যাচটিও। ডাচদেরও একই অবস্থা। সেই লক্ষ্যে পুনেতে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংলিশরা।

শুরুতে ব্যাট নিয়ে জস বাটলার বলেছেন, ভালো স্কোর গড়ার দিকে লক্ষ্য তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ তাদের কাছে। ইংল্যান্ড দলে আজ দুটি পরিবর্তন এনেছে। লিয়াম লিভিংস্টোন ও মার্ক উডের জায়গায় এসেছেন হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন।

নেদারল্যান্ডস কোচ স্কট এডওয়ার্ডসও জানিয়েছেন, শুরুতে ব্যাট করতে চাইতেন তারা। তবে বোলিংয়ে করতে হবে দেখে উদ্বিগ্ন নন। ডাচ দলেও পরিবর্তন একটি। সাকিব জুলফিকারের বদলে এসেছেন তেজা নিদামানুরু।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও গাস অ্যাটকিনসন।

নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট (অধিনায়ক ও উইকেটকিপার), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম