জানি না এটাই মুশফিক-মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ কি না: হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৯:০৩আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৯:০৩

এক সাক্ষাৎকারে ২০২৫ সালেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দলের বাকি দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবশ্য এখন পর্যন্ত তেমন কোনও ঘোষণা দেননি। তবে মাহমুদউল্লাহ পেরিয়েছেন ৩৭ বছর, মুশফিক ৩৬ বছর। বয়সের যে হিসাব তাতে করে ২০২৭ বিশ্বকাপে খেলা তাদের জন্য কঠিন। সেই হিসেবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হতে পারে মুশফিক-মাহমুদউল্লাহর বিশ্বকাপের শেষ ম্যাচ। যদিও এ ব্যাপারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমন কিছু জানাতে পারলেন না।

মাহমুদউল্লাহর বিশ্বকাপে অভিষেক হয় ২০১১ সালে। এরপর সব বিশ্বকাপেই খেলেছেন তিনি। যদিও ভারত বিশ্বকাপে সুযোগ পেতে বেশ বেগই পেতে হয়েছে তাকে। চলতি বছর শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাকে ‘বিশ্রামে’ পাঠানো হয়েছিল। তারপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন এবং এক সিরিজ খেলেই মিলে যাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ৭ ম্যাচে ৫৯.২ গড় ও ৮৯.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৯৬ রান। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরিও। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ বিশ্বকাপ চলাকালে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে এটাই তার শেষ বিশ্বকাপ। 

২০০৭ বিশ্বকাপে প্রথমবার খেলেন মুশফিক। এরপর প্রতিটি বিশ্বকাপেই ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। যদিও চলতি বিশ্বকাপে মাহমুদউল্লাহ দারুণ ছন্দে থাকলেও মুশফিকের সময় ভালো কাটেনি। ৮ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে মুশফিকের রান ১৮১। নিয়মিত অধিনায়ক সাকিব ইনজুরির কারণে শেষ ম্যাচটিতে খেলতে পারছেন না। তিনিও মুশফিকের সাথে ২০০৭ বিশ্বকাপ দলের অংশ ছিলেন। যদিও সাকিবের সবচেয়ে বাজে বিশ্বকাপ এটিই। দলের ব্যর্থতার পাশাপাশি নিজেও হয়েছেন ব্যর্থ। ৭ ম্যাচে ১ হাফ সেঞ্চুরিতে তার রান ১৮৬, বল হাতে উইকেট ৯টি। 

সাকিব, মুশফিক দুজনেই খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। অন্যদিকে মাহমুদউল্লাহ এ নিয়ে খেলছেন চতুর্থ বিশ্বকাপ। শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন। ওটাই সম্ভবত বিশ্বকাপে তার শেষ ম্যাচ। অন্যদিকে মুশফিক-মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন। ওই ম্যাচটি তাদের জন্যও শেষ হতে পারে!  

বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার বিশ্বকাপে মনে রাখার মতো অনেক মুহূর্ত এনে দিয়েছেন। তবে শিরোপা না জেতার আক্ষেপ স্বাভাবিকভাবেই তাদের পোড়ানোর কথা। এ ব্যাপারে হাথুরুসিংহে কূটনৈতিক উত্তর দিলেন, ‘না। তাদের (সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ) সঙ্গে সে ধরনের কথা হয়নি। কারণ, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি।’

বাংলাদেশের এই তিন ক্রিকেটারকে কীভাবে মূল্যায়ন করছেন হাথুরুসিংহে, ‘ওহ্, চার বিশ্বকাপ খেলা তাদের জন্য দারুণ এক যাত্রা। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা সত্যিই বিশেষ কিছু। আমি জানি না এটাই তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) শেষ বিশ্বকাপ কি না। সত্যি বলতে, তারা এখনও দারুণ ফিট। দারুণ খেলছে। এটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলছে কি না। তাই আমি তাদের শেষ ম্যাচ নিয়ে কিছু বলতে পারবো না। তবে একজন চার বিশ্বকাপ খেলছে, আরেকজন পাঁচ। তাই নয় কি? মুশফিকুর ও সাকিব পাঁচটা খেলেছে। তাই আমার মতে, যার খেলছে অথবা খেলা শুরু করেছে, তারা যদি পাঁচ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, এটা অসাধারণ। যদি তারা শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হবে ব্যাটন বদলানোর ব্যাপার।’ 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের