ইতিবাচক ক্রিকেট খেলে সরাসরি বিশ্বকাপের টিকিট চান নিগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২০:৩৯

২০২৫ সালে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে স্বাগতিক ভারত বাদে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষ পাঁচটি দল সরাসরি খেলবে। এই কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ টেবিলের ৬ নম্বরে উঠে গেছে। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেখান থেকেও আরও কিছু পয়েন্ট পেতে ২২ গজে নামবে বাংলাদেশ। ইতিবাচক ক্রিকেট খেলে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য পূরণের ইচ্ছা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

পাকিস্তানকে ৭ উইকেট হারানোর পর উচ্ছ্বাসে মেতেছেন নারী দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিগার জানালেন এই জয়ের গুরুত্ব কতখানি, ‘জি, অবশ্যই। এই পয়েন্টগুলো আমাদের চ্যাম্পিয়নশিপের অংশ। আমাদের কোয়ালিফায়ার যেন না খেলতে হয়, সেদিক চিন্তা করে এগোচ্ছি। কারণ যত পয়েন্ট আমরা এই দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকে নিতে পারবো, তত আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাড়বে। আমাদের প্রত্যেকটা সিরিজে এই উদ্দেশ্যই থাকে। আমরা এই হিসাব-নিকাশ করে এগিয়ে যাই, যেন এই পয়েন্টগুলো আমাদের সাহায্য করে।’

আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ। ঘরের মাঠে কন্ডিশনের সুবিধা কাজে লাগানো গেলেও অ্যাওয়ে সিরিজে সেটি সম্ভব না। তবু বাইরের কন্ডিশনে খেলতে তারা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক, ‘টিমের যে কন্ডিশন দেখছি, আমার মনে হয় টিম ভালো একটা অবস্থায় আছে। এবার দক্ষিণ আফ্রিকায় আমরা একটু আগেই যাবো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে এবং ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে আমাদেরও সম্ভাবনা থাকবে।’

দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে, ‘দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, তারাও কিন্তু পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ৩-০-তে হেরেছে। যদিও ওরা ওয়ানডেটা ভালো খেলেছে। সুতরাং ওদের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না। অবশ্যই হোম কন্ডিশনের সুবিধা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় হিসাব করে যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা আছে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়কে বড় সাফল্য হিসেবে দেখছেন নিগার, ‘সব থেকে বড় কথা যে সিরিজ তো জিতেছি। প্রথম ম্যাচ অবশ্যই বলবো যে আমাদের জন্য সতর্ক বার্তা ছিল। এখন পর্যন্ত সিরিজ জিতেছি এবং এটা আমাদের জন্য বড় অর্জন। পুরো দল যে জাত দেখিয়েছে, সেটা অবশ্যই বিশাল সাফল্য।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের