আফগান স্পিনারদের চাপে পড়েও জিতলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ২২:৫১আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২২:৫৫

বিশ্বকাপের প্রথম পর্ব জয় দিয়ে শেষ করলো দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় মাঝের দিকে ছন্দ হারায় তারা। তবে রাসি ফন ডার ডুসেন ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বন্দরে নেন। ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।

আফগানিস্তানের ২৪৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ২৪৭ রান করে।

২৪৫ রানের লক্ষ্যে নেমে ওপেনিংয়ে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান তোলে তারা। ১১তম ওভারে টেম্বা বাভুমাকে (২৩) মুজিব উর রহমান ফেরান। ভাঙে ৬৪ রানের উদ্বোধনী জুটি। 

কুইন্টন ডি কককে (৪১) হাফ সেঞ্চুরি করতে দেননি মোহাম্মদ নবী। দ্রুত ২ উইকেট হারানোর পর ডুসেন ও এইডেন মারক্রাম এগিয়ে নেন দলকে। দুজনের ৫০ রানের জুটি ভেঙে দেন রশিদ খান। মারক্রাম ২৫ রানে থামেন। একই স্পেলে রশিদ ১০ রানে আইনরিখ ক্লাসেনকে থামান।

স্পিনাররা আর সেভাবে চাপ তৈরি করতে পারেননি। ডেভিড মিলার (২৪) নবীর বলে ফিরতি ক্যাচ তুলে দেন। ডুসেনের সঙ্গে ফেলুকোয়ায়ো উপভোগ্য ব্যাটিং করেন। ৪৮তম ওভারে টানা তিন বলে ৬, ৪, ৬ মেরে ১৫ বল আগেই জয় নিশ্চিত করেন ফেলুকোয়ায়ো। দুজনে মিলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

৯৫ বলে ৬ চার ও ১ ছয়ে অপরাজিত ৭৬ রান করে ম্যাচসেরা হয়েছেন ডুসেন। ৩৭ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন ফেলুকোয়ায়ো।

এই হারে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হলো। সেমিফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে কেবল টিকে রইলো পাকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী