পাকিস্তানের বিপক্ষে তিন ফিফটিতে ইংল্যান্ডের ৩৩৭ রান

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৮:৫৪

সেমিফাইনালে খেলার অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে হতাশ করলো ইংল্যান্ড। তাদের ব্যাটাররা দাপট দেখালেন। তিন হাফ সেঞ্চুরিতে ৩৩৭ রানের বড় সংগ্রহ করেছে গত আসরের চ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। সেমিফাইনালে উঠতে হলে ৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছাতে হবে পাকিস্তানকে।

ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৮২ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে ইংল্যান্ড। তৃতীয় ওভারে জীবন পাওয়া মালানকে ১৪তম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান ইফতিখার আহমেদ। জনি বেয়ারস্টো হাফ সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি। হারিস রউফের বলে ৫৯ রানে আগা সালমানের ক্যাচ হন।

তারপর জো রুট ও বেন স্টোকসের ১৩২ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ইংল্যান্ড। শাহীন শাহ আফ্রিদির বলে একবার জীবন পেলেও তারই শিকার হন স্টোকস। ৭৬ বলে ইনিংস সেরা ৮৪ রানে বোল্ড হন তিনি। ইনিংসের তৃতীয় ফিফটি করেন রুট, তাকে ৬০ রানে থামান শাহীন।

হ্যারি ব্রুক ও জস বাটলারের ৪৫ রানের জুটিতে তিনশ পার করে ইংল্যান্ড। তাদের জুটি ভেঙে যায় ৪৭তম ওভারে। ব্রুক ১৭ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। বাটলার ২৭ রানে পরের ওভারে রানআউট হন।

শেষ দিকে আগ্রাসী খেলতে গিয়ে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড। শেষ চার ওভারে ৩৪ রানেরর ব্যবধানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। মোহাম্মদ ওয়াসিমের টানা দুই ওভারে তিন ব্যাটার ফিরে যান। হারিস রউফ নেন অন্য দুটি উইকেট।

দলগত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড ৯ উইকেটে করে ৩৩৭ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী