ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল দেখবেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ২১:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:০১

ক্রিকেটের বড় মঞ্চ বিশ্বকাপে গ্যালারি ঝলমলে করেন বহু সেলিব্রেটি। তাদের উপস্থিতি দর্শক-সমর্থকদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। এবার গ্যালারিতে আকর্ষণ বাড়াবেন ফুটবল আকাশের একসময়ের বড় তারকা। 

ক্রিকেট মাঠে এবার দেখা যাবে ডেভিড বেকহ্যামকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল বুধবার ভারত ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে দর্শকের আসনে থাকবেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক। জানা গেছে, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন তিনি।

২০১১ সালে এই মাঠেই ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল। এবার সেখানে তারা সেমিফাইনাল খেলবে টানা দুইবারের ফাইনালিস্টের বিপক্ষে। লিগ পর্বের ৯ ম্যাচের সবগুলো জিতে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। যদিও নকআউটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিকট অতীতে কোনও সুখস্মৃতি নেই। এবার সেই গেরো কাটানোর দৃঢ় প্রত্যয় তাদের। 

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের