নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ মুরাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮

চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মুরাদ।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই আলো ছড়িয়ে আসছিলেন মুরাদ। নির্বাচকদের রাডারের মধ্যেই ছিলেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে আছেন শীর্ষ ১০ উইকেট শিকারিদের তালিকায়। সবমিলিয়ে এবার আর ভিন্ন কিছু ভাবলেন না নির্বাচকরা। কিউইদের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলেন যুব বিশ্বকাপজয়ী দলের এই বাঁহাতি স্পিনার। 

প্রথম শ্রেণির ক্রিকেটে মুরাদের অভিজ্ঞতা ২৫ ম্যাচের। ৪৩ ইনিংসে বল ঘুরিয়ে ঝুলিতে পুরে নিয়েছেন ১২১ উইকেট। ১১৯ রান খরচায় ৮ উইকেট তার সেরা বোলিং ফিগার। চলমান জাতীয় লিগে তিনি ৪ ম্যাচের ৭ ইনিংসে বল করে নিয়েছেন ১৯ উইকেট। ২১ রানে ৬ উইকেট তার সর্বোচ্চ।
 
নিউজিল্যান্ড সিরিজে চোটের কারণে নেই সাকিব আল হাসান। আর সদ্যই জন্ম নেওয়া কন্যা সন্তানের সাথে সময় কাটাতে ছুটি নিয়েছেন লিটন দাস। তাতে দীর্ঘদিন পর দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান। জাতীয় দলের হয়ে সাদমান সবশেষ টেস্টে খেলেছেন গত বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

এছাড়া সোহানও সবশেষ খেলেছিলেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। এবারের জাতীয় লিগে দুজনেই সেরা পাঁচ রান সংগ্রাহকদের তালিকায় আছেন। সোহান ৬ ম্যাচের ৯ ইনিংসে ৪৩৫ রান করে আছেন দুই নম্বরে। অন্যদিকে ৫ ম্যাচের ৮ ইনিংসে সাদমানের রান ৪১১।
 
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বিশ্বকাপের পর প্রথম পরীক্ষায় ব্রাজিল-অস্ট্রেলিয়া
বিশ্বকাপের পর প্রথম পরীক্ষায় ব্রাজিল-অস্ট্রেলিয়া
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও কড়াকড়ি
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও কড়াকড়ি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন