বোলিংয়ে সময় নষ্ট ঠেকাতে ক্রিকেটে আসছে ‘স্টপ ক্লক’

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ২২:১৪আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২২:১৪

গতি ধরে রাখতে ক্রিকেটে চালু হতে যাচ্ছে ‘স্টপ ক্লক’। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, পুরুষদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সময় নষ্ট করা আটকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতত এই নতুন নিয়মের ট্রায়াল শুরু হবে।

আহমেদাবাদে এদিন আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ ক্লক ব্যবহার করা হবে। এক ওভার শেষ হওয়ার পর পরের ওভার শুরু করতে ফিল্ডিং দল যদি ৬০ সেকেন্ডের বেশি সময় নেয় এবং এক ইনিংসে যদি তিনবার সেটা হয়, তাহলে তাদের পাঁচ রান জরিমানা হবে।

ব্যাটিং দল ভালো খেললে অনেক সময় খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করেন বোলাররা। তাতে সমর্থন দেন অধিনায়কও। এমন কিছু যেন না ঘটে, সেজন্য স্টপ ক্লকের অন্তর্ভুক্তি।

ব্যাটিং দলেরও ব্যাটারদের নামার নির্ধারিত সময় আছে। কোনও ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বোলারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হয়। এই নিয়মটি আলোচনায় আসে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে। ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি