বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই হবে, বললেন সাউদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৬:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩:৩২

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড লড়বে বাংলাদেশকে। কিউই অধিনায়ক টিম সাউদি মনে করেন, স্বাগতিকদের মাঠে দুই টেস্টের সিরিজে কঠিন লড়াই হবে। তবে তার আশা, জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হবে তাদের।

সোমবার সিলেটে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাউদি বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশ এই কন্ডিশনে দুর্দান্ত একটি দল এবং এটা হতে যাচ্ছে দারুণ ও কঠিন লড়াইয়ের টেস্ট সিরিজ।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ষষ্ঠ স্থানে শেষ করেছিল নিউজিল্যান্ড। শিরোপা পুনরুদ্ধারে শুরুটা ভালো হবে আশা কিউই পেসারের। সাউদি বলেছেন, ‘নতুন একটি চক্রের শুরু হচ্ছে, এটা দারুণ। এটা টেস্ট খেলার জন্য কঠিন জায়গা। আর বাংলাদেশ তাদের কন্ডিশনে সেরা দল। আমরা বেশ কিছু সময় টেস্ট ক্রিকেট খেলিনি। খেলতে উদগ্রীব হয়ে আছি আমরা।’

নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘সবশেষ চক্র আমাদের পরিকল্পনা মতো হয়নি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যারা ছিল, তারা জানে চ্যাম্পিয়নশিপে ভালো করলে কেমন অনুভূতি হয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি