অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে শামিল হয়েছিল বিসিবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৮

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া হেক্সা মিশন শেষ করেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যেও উন্মাদনা দেখা গেছে। প্রতিবেশি রাষ্ট্র অবশ্য বাংলাদেশের এমন উল্লাস-উন্মাদনা দেখে বিস্তর সমালোচনা করেছে। এবার দর্শকদের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আনন্দে শামিল হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, শিরোপা উদযাপনে তাদের সঙ্গে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত ছবি। অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনটি ছবি পোস্ট করা হয়েছে। যদিও ছবিটি ২৪ নভেম্বরের। হাইকমিশন সেগুলো প্রকাশ করেছে আজ। ছবিতে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে বিসিবির কর্মকর্তাদেরও।

ফেসবুকে পোস্টে অস্ট্রেলিয়ান হাইকমিশন লিখেছে, ‘উদযাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদযাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ সময় কাটিয়েছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম