২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো যারা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৯:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:২৪

শেষ হয়ে গেলো আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। জমজমাট আফ্রিকান অঞ্চলের লড়াইয়ের পর শেষ ও ২০তম দল হিসেবে টিকিট কাটলো উগান্ডা। বৃহস্পতিবার রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপ নিশ্চিত করলো তারা। এই অঞ্চল থেকে নামিবিয়ার সঙ্গে বিশ্বকাপে যোগ দিচ্ছে উগান্ডা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী ৪ থেকে ৩০ জুন চলবে এই মহাযজ্ঞ।

স্বাগতিক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আগেই বিশ্বকাপ নিশ্চিত করে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আট দল তাদের সঙ্গে যোগ দেয়। তারা হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিং বিবেচনায় আফগানিস্তান ও বাংলাদেশও কাটে টিকিট।

পরে আঞ্চলিক বাছাই থেকে আরও আট দল পর্যায়ক্রমে চূড়ান্ত হয়। আমেরিকান বাছাই খেলে কানাডা, এশিয়ান বাছাই থেকে নেপাল, ওমান, পূর্ব এশিয়া-প্যাসিফিক বাছাই খেলে পাপুয়া নিউগিনি, ইউরোপ থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে আফ্রিকার নামিবিয়া ও উগান্ডা জায়গা চূড়ান্ত করলো।

এই টুর্নামেন্টে নকআউটের আগে দুই ধাপের খেলা হবে। পাঁচ দলের চারটি গ্রুপে হবে প্রথম রাউন্ড। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে হবে সুপার এইট, এই ধাপে দুটি গ্রুপ হবে চারটি করে দল নিয়ে। প্রতি গ্রুপের সেরা দুটি করে দল পাবে সেমিফাইনালের টিকিট।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম