ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

সাদা বলের ক্রিকেটে অধিনায়ক সূর্য-রাহুল, বিশ্রামে কোহলি-রোহিত

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ২১:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২১:২৬

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। আগামী মাসে দক্ষিণ আফ্রিকাতেও তিন ম্যাচের সিরিজে অধিনায়কত্ব করবেন এই ব্যাটার। একই সফরে ওয়ানডেও খেলবে ভারত। ওই সিরিজে অধিনায়ক থাকছেন লোকেশ রাহুল। সাদা বলের সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিরতি নেওয়ায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া গোড়ালির চোট থেকে এখনও সেরে ওঠেননি।

বিরাট কোহলিও এই দুই ফরম্যাটের সিরিজ থেকে ছুটি নিয়েছেন। দুজনের কেউই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে এই ফরম্যাটে আর খেলেননি। ওয়ানডে বিশ্বকাপের পর ছুটিতে যাওয়া শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরিজ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। 

দক্ষিণ আফ্রিকার জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহঅধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকে), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, দীপক চাহার।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের