অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬

আগামী ৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক আহরার আমিনকে বাদ দিয়ে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। মূল দলের বাইরে তিনজনকে স্টান্ড বাই হিসেবে রাখা হয়েছে।

এশিয়া কাপে অংশ নিতে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে যুবারা। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত। পরের ম্যাচ ১১ ডিসেম্বর, প্রতিপক্ষ জাপান। ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে। এশিয়া কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।

বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী