২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬

আর ছয় মাস পর শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দলের ৫৫ ম্যাচ নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি।

আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে লোগো প্রকাশ করেছে।

সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’

লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চেহারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী