পার্থে পাকিস্তানের ওপর ছড়ি ঘুরাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে দ্বিতীয় দিনের শেষভাগে ভালো লড়াইয়ের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু শনিবার তৃতীয় দিনের খেলায় ছিল ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবি। দুই সেশনে তারা অলআউট। তারপর ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের পর ৩০০ রানের বিশাল লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে পাকিস্তান নতুন দিনের খেলা শুরু করে ২ উইকেটে ১৩২ রানে। এদিন ২৭১ রানে পাকিস্তান অলআউট হয় চা বিরতির আগে। ইমাম উল হক ছাড়া আর কেউ পঞ্চাশের বেশি রান করতে পারেননি। ইনিংস সেরা ৬২ রান করেন এই ওপেনার।  

দিনের তৃতীয় বলে প্যাট কামিন্স বোল্ড করেন খুররাম শাহজাদকে। ৩৮ রানে অপরাজিত খেলতে নামা ইমাম উল হককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন বাবর আজম। তাদের জুটি পঞ্চাশ ছোঁয়ার আগে ভেঙে যায়। বাবরকে (২১) অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে ৪৮ রানের জুটি ভেঙে দেন মিচেল মার্শ।

লাঞ্চের আগে টানা দুই ওভারে ইমাম ও সরফরাজ আহমেদ (৩) প্যাভিলিয়নের পথে হাঁটেন। দুইশর আগেই ৬ উইকেট নেই পাকিস্তানের।

দ্বিতীয় সেশনে সৌদ শাকিল ও আগা সালমানের ৩৫ রানের জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান। ২৮ রান করে বিদায় নেন শাকিল। তারপর নিয়মিত বিরতিতে ৩০ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় সফরকারীরা। ২৮ রানে অপরাজিত ছিলেন সালমান।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন নাথান লায়ন। দুটি করে পান মিচেল স্টার্ক ও কামিন্স। খালি হাতে ফেরেননি জশ হ্যাজেলউড, মার্শ ও ট্র্যাভিস হেড। প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

২১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। দ্রুত তাদের দুটি উইকেট তুলে নেন খুররাম। দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নার ডাক মারেন ইমামের ক্যাচ হয়ে। মার্নাস লাবুশেনে (২) ক্যাচ দেন সরফরাজ আহমেদকে।

৫ রানে দুই ব্যাটারকে হারিয়ে একটু হিমশিম খেয়েছিল অজিরা। শাহীন শাহ আফ্রিদি ও আমির জামালের দারুণ লাইন লেন্থের বল দেখেশুনে খেলেছেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। তারা ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন। স্মিথ ৪৩ ও খাজা ৩৪ রানে অপরাজিত আছেন।

২ উইকেটে ৮৪ রানে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া। চারশ রানে পৌঁছেই হয়তো ইনিংস ঘোষণা করবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের