মেসির মতো উদযাপন করা রাব্বি ব্রাজিলের ভক্ত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ২২:০৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:০৪

দুবাইয়ে ঐতিহাসিক এক মুহূর্ত তৈরি হয়েছিল রবিবার। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এশিয়ার সেরা দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে ট্রফি তুলে দেন এসিসির চেয়ারম্যান জয় শাহ। তারপর ট্রফি নিয়ে উদযাপন করতে করতে সতীর্থদের সঙ্গে যোগ দেন রাব্বি। কিন্তু তার ওই উদযাপন খুব চেনা চেনা লাগছিল। বেশিক্ষণ লাগেনি মনে পড়তে। গত বছর কাতারের দোহায় এমন উদযাপন করতে দেখা গিয়েছিল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। অথচ রাব্বি কিন্তু আর্জেন্টিনার নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ভক্ত।

গত বছর ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা। আজ ছিল মেসিদের সেই প্রাপ্তির এক বছর। তার একদিন আগে মেসির মতোই শিরোপা নিয়ে উদযাপন করেছেন রাব্বি ও তার সতীর্থরা। জয় শাহর কাছ থেকে ট্রফি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যান সতীর্থদের দিকে। তার পর ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে মাতে পুরো দল।

সোমবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ দল। এরপরে টিম বাস করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান ক্রিকেটাররা। সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। রাব্বি শিরোপা উদযাপন নিয়ে বলেন, 'না, আমি কাউকে অনুসরণ করছিলাম না। আমি আসলে একজন ব্রাজিল সমর্থক।’

রাব্বি জানালেন পুরো দলকে চাঙ্গা রাখতেই ওভাবে উদযাপন করেছেন, ‘আমি মেসির মতো উদযাপন করেছি, কারণ আমার সতীর্থরা এই উদযাপন অনেক উপভোগ করে। আমি আর্জেন্টিনার সমর্থক নই।'

উদযাপনই শুধু নয়, মেসির মতো হোটেল রুমে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন রাব্বি, ‘হ্যাঁ, অবশ্যই। ট্রফি আমার সঙ্গে ছিল। ফাইনালের আগের দুই রাত খুব ভুগেছিলাম। ট্রফি জেতার পর আমি সেটা আমার সঙ্গে রেখেছিলাম।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী