দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে হঠাৎ দেশে ফিরেছেন কোহলি

স্পোর্টস ডেস্ক 
২২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪

টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় সফর করেছিলেন বিরাট কোহলি। কিন্তু আকস্মিকভাবে জরুরি প্রয়োজনে দেশে ফিরেছেন ভারতের তারকা ব্যাটার। দেশে ফেরায় টেস্ট শুরুর আগে চলমান আন্তঃদলীয় তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। যা এখন চলমান। 

যতটুকু জানা গেছে, জরুরি ব্যক্তিগত প্রয়োজনে কোহলি দেশে উড়ে গেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, জোহানেসবার্গে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। সেঞ্চুরিয়নে যা শুরু হবে ২৬ ডিসেম্বর। 

তিন দিন আগে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের অনুমতি নিয়েই কোহলি মুম্বাইয়ের উদ্দেশে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন। 

এদিকে, রুতুরাজ গায়কোয়াড আঙুলের চোটে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে অভিমন্যু ঈশ্বরণের নাম শোনা যাচ্ছে। যিনি এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ‘এ’ দলের হয়ে সফরে রয়েছেন। 

প্রিটোরিয়ায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ৬১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন অভিমন্যু। তার পর অবশ্য রিটায়ার্ড হয়েছেন। তবে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। হয়তো নিউ ইয়ার্স টেস্টে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। 
   
/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের