আফগান বোর্ডের নিষেধাজ্ঞায় বিগ ব্যাশের মৌসুম শেষ মুজিবের

স্পোর্টস ডেস্ক 
০৩ জানুয়ারি ২০২৪, ১১:০১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:১৫

মেলবোর্ন রেনেডেগসের হয়ে গতকাল বিগ ব্যাশে খেলতে পারেননি মুজিব উর রহমান। রেনেগেডস জানিয়েছিল, এনওসির কন্ডিশনে পরিবর্তন আসায় দল থেকে বাদ পড়েছেন তিনি। কিন্তু মূল ঘটনা হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আরোপ করা নিষেধাজ্ঞাতেই তার কপাল পুড়েছে। এসিবি তার চলমান এনওসিটি প্রত্যাহার করে নেওয়ায় বিগ ব্যাশের এই মৌসুমে আর খেলতে পারবেন না আফগান স্পিনার। 

গতকাল মুজিবকে স্কোয়াড থেকে প্রত্যাহার করা হলে সন্ধ্যার দিকে দেশের উদ্দেশে বিমান ধরেছেন মুজিব। ক্রিকইনফো জানিয়েছে, এখন বোর্ডের পক্ষ থেকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায়। 

রেনেগেডসের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত মেলবোর্ন রেনেডেগসে এবারের বিগ ব্যাশে মুজিবের সময় শেষ হয়ে গেছে। এনওসিতে একটা পরিবর্তন আসায় প্রত্যাশিত সময়ের আগেই তার টুর্নামেন্ট সমাপ্ত হয়ে গেছে।’

মূলত ঘটনাটা এসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে। আফগান তিন তারকা নাভিন উল হক, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান বিদেশি লিগের জন্য কেন্দ্রীয় চুক্তিতে সই করতে চাননি। তখন বোর্ড তাদের জানিয়ে দেয়, এমনটা হলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন তারা। যেটা চলমান এনওসি বাতিলসহ আগামী দুই বছর এনওসির জন্যও প্রযোজ্য হবে।  

ওই সিদ্ধান্তের পর ফারুকি ও নাভিন বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছান। যার ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দলে জায়গা পান তারা। কিন্তু মুজিবের কোনও জায়গা হয়নি। তবে শোনা যাচ্ছে এখন হয়তো ভারতের বিপক্ষে আসন্ন সফরে মুজিব জায়গা পেতে পারেন। 

এই মুহূর্তে বোর্ডের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির রায়ের অপেক্ষায় আছেন ওই তিন ক্রিকেটার। যারা নিষেধাজ্ঞার বিষয়টিও পুনর্বিবেচনা করবে। তবে নিষেধাজ্ঞা বহাল থাকলে তারা আগামী ২৪ মাস কোনও ধরনের বিদেশি লিগে খেলতে পারবেন না। এমনকি আইপিএলেও। 

/এফআইআর/       
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম