কামিন্সের তোপের পর পাকিস্তানকে উদ্ধার করলেন জামাল 

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টের প্রথম দিন পাকিস্তান যেভাবে প্রতিরোধ গড়েছে তা এক কথায় বিরল। শুরুর বাজে ব্যাটিং আর কামিন্সের তোপে প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারী দল। সেখান থেকে লেজের দিকে অবিশ্বাস্য প্রতিরোধে প্রথম ইনিংসের স্কোরটা ৩১৩ রানে নিয়ে যেতে অবদান রাখলেন আমের জামাল। তার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ১ ওভারে বিনা উইকেটে ৬ রানে দিন শেষ করেছে। খাজা এখনও রানের খাতা খুলেননি। ওয়ার্নার ৬ রানে ব্যাট করছেন। অবশ্য একই ওভারে আবার আউট হওয়া থেকেও বেঁচেছেন তিনি।   

সিডনিতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ছিল ভীষণ বাজে। ২ ওভারের মধ্যে ফিরে যান দুই ওপেনার। দ্বিতীয় বলে আউট হন আব্দুল্লাহ শফিক। অভিষেক করা সায়েম আইয়ুবও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ডাক মেরে সাজঘরে ফিরেছেন দুজন। তার পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চলে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারা। বাবর ২৬ রানে আউট হলে মাসুদও সাজঘরে ফেরেন ৩৫ রানে। অধিনায়কের বিদায়ে ৯৬ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারী দল। চাপের মুহূর্তটাতেই বড় প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান-আগা সালমান। অস্ট্রেলিয়ান পেসারদের ওপর চড়াও হন তারা। ষষ্ঠ উকেটে যোগ করেছেন ৯৪ রান। দুর্ভাগ্য ৮৮ রানে রিজওয়ান আউট হলে ভাঙে দারুণ এই জুটি। 

কামিন্সের তোপে সাজিদের (১৫) বিদায়ের পর আগা সালমানও (৫৩) হাফসেঞ্চুরির পর আউট হলে দ্রুত অলআউটের শঙ্কাতে পড়ে যায় পাকিস্তান। কিন্তু লেজের দিকে আমের জামালের অবিশ্বাস্য প্রতিরোধ অজিদের হতাশই করেছে। অবশ্য ১৩ রানে নাথান লায়ন জামালের ক্যাচ মিস না করলে ইনিংসটা এত দূর যেত না। কিন্তু দ্বিতীয় জীবনটা লুফে নিয়ে পাকিস্তানকে উদ্ধারে মনোযোগ দেন তিনি। দশম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের জুটি উপহার দিয়েছেন। জামালকে ৮২ রানে আউট করে ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেছেন লায়ন। জামাল আউট হতেই প্রথম ইনিংস ৩১৩ রানে শেষ হয় তাদের। হামজা ৪৩ বল থেকে ৭ রানে অপরাজিত ছিলেন।  

টানা তিন ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আঘাত হেনেছেন প্যাট কামিন্স। তিন ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট। সিডনিতে খরচ করেছেন ৬১ রান। দুটি নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী