অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। ওই বিশ্বকাপে দারুণ পারদর্শিতা দেখিয়েছেন তিনি। এবার অস্ট্রেলিয়াতেও আম্পারিং করার সুযোগ পাচ্ছেন শরফুদ্দৌলা।

চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে বাংলাদেশি এই আম্পায়ারকে। আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে থার্ড আম্পায়ার হিসেবে থাকলেও দিবারাত্রির পরের টেস্টে ব্রিসবেনে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজেও তাকে আম্পায়ারিং করতে দেখা যাবে।
 
টেস্ট ম্যাচ পরিচালনা শরফুদ্দৌলার জন্য নতুন কিছু নয়। যদিও আগের সবগুলোই ম্যাচই ছিল দেশের মাটিতে। বাংলাদেশে ৯টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে তার। এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ৮৫টি ওয়ানডে এবং ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করা একমাত্র আম্পায়ারও তিনি।

বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন এনামুল হক মনি। ২০১২ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে তিনি নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের