বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নেই অস্ট্রেলিয়ার কেউ!

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। চারজনের সেই তালিকায় বিশ্বকাপ রানার্স আপ ভারতেরই আধিপত্য। ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার কারো সেখানে স্থান হয়নি। ভারত থেকে জায়গা পাওয়া তিনজন হলেন- বিরাট কোহলি, শুবমান গিল ও মোহাম্মদ শামি। চতুর্থজন হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

গত বছরটায় আলো ছড়িয়েছেন গিল। ২৯ ম্যাচ খেলে ৬৩.৩৬ গড়ে ১ হাজার ৫৮৪ রান করেছেন। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো ২০৮ রানের ইনিংস খেলে ওয়ানডের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের কীর্তি গড়েছেন। এই ফরম্যাটে দ্রুততম হাজার রান করার তালিকাতেও যৌথভাবে তার অবস্থান দুইয়ে।

তার পরেই আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। গত বছর ১ হাজার ৩৭৭ রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে ৭৬৫ রান করেছেন ওয়ানডে বিশ্বকাপেই! যেখানে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ছিলেন তিনি। একই বছর প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবেও নাম লিখিয়েছেন তিনি।

শামি ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। যেখানে ১০.৭ গড়ে ২৪ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজেকে বর্ষসেরার দাবিদার হিসেবে তুলে ধরেছেন।

কিউই ব্যাটার মিচেলও ব্যাট হাতে কম ছিলেন না। ২২ ম্যাচে তুলেছেন ১ হাজার ২০৪ রান। এক পঞ্জিকা বর্ষে কোনও নিউজিল্যান্ড ব্যাটারের যা তৃতীয় সর্বোচ্চ।  

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের