কক্সবাজারে শুরু হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েদের লড়াই

কক্সবাজার প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ০০:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০৫

কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বেলা ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের অপর দলটি পাকিস্তান।

তিন দল একে অন্যের মুখোমুখি হবে দুইবার করে। ২ ফেব্রুয়ারি হবে ফাইনাল। টেবিলের শীর্ষ দুটি দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

এই সিরিজের জন্য সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। 

গত ১২ জানুয়ারি থেকে বাংলাদেশ দল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে। মঙ্গলবার  সিরিজ ভেন্যুতে ট্রফি উন্মোচন করা হয়েছে।

বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।

সিরিজের সূচি:

২৪ জানুয়ারি- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২৫ জানুয়ারি- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

২৭ জানুয়ারি- বাংলাদেশ বনাম পাকিস্তান

২৮ জানুয়ারি- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

৩০ জানুয়ারি- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

৩১ জানুয়ারি- বাংলাদেশ বনাম পাকিস্তান

২ ফেব্রুয়ারি- ফাইনাল

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে