বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন মালিঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ২০:২০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:২৪

গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। সেই আধিপত্য দেখানোর মূলে আছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে বদলে দিয়েছেন বাংলাদেশকে।

বরাবরই বাংলাদেশের মূল শক্তি ধরা হতো স্পিন আক্রমণ। এখন অবশ্য কেউ সেটা দাবি করবে না। অকপটেই স্বীকার করে নেবে বাংলাদেশের মূল শক্তি পেসাররা! দুই বছর আগেও দুইজন পেসার নিয়ে মাঠে নামতো বাংলাদেশ। কিন্তু দিন বদলেছে। এখন তিন কিংবা চার পেসার নিয়েও মাঠে নেমে পড়ে টাইগাররা।

বাংলাদেশের এমন পেস আক্রমণ দেখে অনেক সাবেক ক্রিকেটার বিস্মিত হলেও তারা দলের পেসারদের প্রশংসা করেছেন। যেমনটি করলেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার মিরপুর একাডেমিতে অনুশীলন করে শ্রীলঙ্কা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এই লঙ্কান পেসার।

মালিঙ্গা বলেন, ‘বাংলাদেশের পেসাররা উন্নতি করছে। তাদের ক্রিকেটের জন্য এটা অবশ্যই ইতিবাচক দিক।’ তিনি আরও যোগ করেন, ‘এক সময় বাংলাদেশ দুই- তিনজন স্পিনার খেলাতো। আর এখন তারা চারজন পেসার নিয়ে নেমে যাচ্ছে। এটাই প্রমাণ করে, তাদের পেসাররা ভালো করছে। আমি মনে করি, তাদের ভবিষ্যতটা উজ্জ্বল।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম