দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড দলে রাচিন, নতুন মুখ ও’রোর্কে

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১২:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:১২

গত বছর দারুণ কেটেছে রাচিন রবীন্দ্রর। স্বীকৃতিও পেয়েছেন। হয়েছেন আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। তারই ধারাবাহিকতায় দুই বছর পর টেস্ট খেলার অপেক্ষা ফুরোচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।

২০২১  সালের নভেম্বরে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট অভিষেক হয়েছিল রাচিনের। তারপর ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে নতুন বছরের টেস্টে শেষবার সাদা পোশাক পরেন। মাত্র তিন টেস্ট খেলেছেন।

ফর্মে ভাটা পড়ার কারণে হেনরি নিকোলস জায়গা হারিয়েছেন রাচিনের কাছে। গত বছর মার্চে ওয়েলিংটনের বিপক্ষে অপরাজিত ২০০ রান করলেও পরের ১১ টেস্টে কখনও ৪০ পার করতে পারেননি তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে নতুন মুখ উইল ও’রোর্কে। কেন্টারবুরি ফাস্ট বোলারকে শুধু হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টের জন্য রাখা হয়েছে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টিতে বাদ পড়া কেন উইলিয়ামসনকে রাখা হয়েছে টেস্ট দলে। ইনজুরি থেকে সেরে উঠছেন টম ব্লান্ডেল ও কাইল জেমিসন। দুজনকেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে থাকা ইশ সোধি ও এজাজ প্যাটেল জায়গা পাননি। হোম কন্ডিশনের কারণে তাদের বাইরে রাখা হয়েছে।

প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। এসএ টোয়েন্টির কারণে এবার প্রোটিয়ারা দুর্বল দল নিয়ে তাসমান পাড়ে যাচ্ছে। অধিনায়ক নিল ব্র্যান্ডসহ দলে আটজনই আনক্যাপড খেলোয়াড়। নামের পাশে ১৫ টেস্ট নিয়ে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ডুয়ান্নে অলিভিয়ের।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোর্কে (শুধু দ্বিতীয় টেস্ট), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উল ইয়াং।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী