রাচিনের ডাবল সেঞ্চুরিতে বে ওভালে নিউজিল্যান্ডের দাপট 

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

২০২৩ সালকে স্মরণীয় করে রেখেছেন রাচিন রবীন্দ্র। রঙিন পোশাকে দারুণ খেলার স্বীকৃতিতে টেস্টেও নিজেকে প্রমাণের সুযোগ পান। সফল ২৪ বছর বয়সী ব্যাটার। তিন টেস্টের ক্যারিয়ারে যার সর্বোচ্চ রান অপরাজিত ১৮, সেই তিনিই চতুর্থ ম্যাচে করে ফেললেন ২৪০! রাচিনের এই ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রান করেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ছয়জন নতুন মুখ নিয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রত্যাশিতভাবে চাপে, দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে তাদের রান ৮০। এখনও ৪৩১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

প্রথমবার একশ অতিক্রম করা ইনিংসকে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন রাচিন। চা বিরতির আগে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। ১১৮ রানে সোমবার খেলা শুরু করেছিলেন বাঁহাতি ব্যাটার। লাঞ্চের পর ৩৪০ বলে ২১ চার ও ১ ছয়ে দুইশতে পৌঁছান রাচিন। ৩৬৬ বলের ইনিংসে ছিল ২৬ চার ও ৩ ছয়। প্রতিপক্ষ অধিনায়ক নিল ব্র্যান্ডের কাছে বোল্ড হন তিনি।

এর আগে রাচিনের সঙ্গে ১১৪ রানে অপরাজিত থেকে মাঠে নামেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১১৮ রানে থামতে হয় তাকে। এরপর ড্যারিল মিচেলের সঙ্গে রাচিনের জুটি ছিল ১০৩ রানের। ৩৪ রানে মিচেল ব্র্যান্ডের শিকার। গ্লেন ফিলিপস ও রাচিন স্কোরবোর্ডে যোগ করেন ৮২ রান।

তারপর খুব দ্রুত উইকেট পড়েছে। চা বিরতির পর ৩২ রানের ব্যবধানে শেষ তিন উইকেট পড়ে। গ্লেন ফিলিপস ৩৯ ও ম্যাট হেনরি ২৭ রান করে অবদান রাখেন।

প্রোটিয়া অধিনায়ক ব্র্যান্ড অভিষেকে বল হাতে জাদু দেখান। এই স্পিনার ২৬ ওভার বল করে ১১৯ রান দিয়ে নেন ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায়। দশম ওভারে কাইল জেমিসন জোড়া আঘাত হানেন। ব্র্যান্ড ৪ ও রেনার্ড ফন টোন্ডার শূন্যতে তার শিকার হন। শেষ দিকে জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহ্যাম ৪৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। ২২ রানে হামজার বিদায়ে ভাঙে এই জুটি। ২৯ রানে অপরাজিত আছেন বেডিংহ্যাম ও ২ রানে খেলছেন কিগান পিটারসেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের