উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৩

‘নতুন’ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে যা একটু লড়াই করলো। তবে নিউজিল্যান্ড বড় বাধার মুখোমুখি হয়নি। চার দিনেই তারা হ্যামিল্টনে বিজয় নিশান উড়ালো। ৭ উইকেটে জিতে গড়লো ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড।

শেপো মোরেকিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন কেন উইলিয়ামসন। সাবেক এই অধিনায়ক ২৬০ বল খেলে ১২ চার ও ২ ছয়ে ১৩৩ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে উইল ইয়াং তার সঙ্গে ১৫২ রানের জুটি গড়তে করেন ৬০ রান। 

২৬৭ রানের লক্ষ্যে আগের দিন ১ উইকেট হারিয়ে ৪০ রানে শেষ করে। নতুন দিনে মাঠে নামেন উইলিয়ামসন। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ২১ রানে অপরাজিত নামা টম ল্যাথাম (৩০)। রাচিন রবীন্দ্র (২০) উইলিয়ামসনের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ফিরে যান।

তারপর ক্রিজ আগলে রেখে চতুর্থ উইকেট জুটিতে জয় তুলে নেন উইলিয়ামসন ও ইয়াং। চা বিরতির পর ২০৩ বলে ১০০ করেন উইলিয়ামসন। ইয়াংয়ের হাফ সেঞ্চুরি এসেছে ১১৮ বলে। ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান করে নিউজিল্যান্ড।

দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের বোলার উইলিয়াম ও’রোর্কে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী