দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিটের দাম কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯

সোমবার থেকে শুরু হয়েছে বিপিএল প্লে অফের খেলা। দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এলিমেনেটর রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে ম্যাচটি দেখতে পারবেন দর্শকরা।

আজ সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। দুই দলের মধ্যে আজ যারা জিতবে তারাই দশম আসরের ফাইনালের টিকিট কাটবে। অন্যদিকে হেরে গেলেও অন্য দলটির ফাইনালের খেলার আশা বেঁচে থাকবে, তাদের খেলতে হবে দ্বিতীয় কেয়ালিফায়ারে। প্রতিপক্ষ হিসেবে তারা পাবে এলিমেনেটর রাউন্ড খেলা বরিশাল ও চট্টগ্রাম মধ্যকার ম্যাচের জয়ী দলকে। ম্যাচটি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে।     

এতদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হতো। বুধবার একটি ম্যাচ বলে টিকিটের মূল্য কমিয়েছে বিসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য সর্বনিম্ন ১০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই দামে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। ৮০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

অনলাইনে টিকিট কেনা যাচ্ছে আজ থেকেই। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বুথগুলোতে টিকিট পাওয়া যাবে। এছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম সংলগ্ন নির্ধারিত বুথেও মিলবে টিকিট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম