শ্রীলঙ্কা সিরিজে ছিটকে যাওয়া স্পিনারের বদলে ব্যাটারকে নিলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৮:২৭আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৩:০৮

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সবচেয়ে বড় চমকের নামটি ছিল আলিস আল ইসলাম। সদ্যই শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অফস্পিনার দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন। দুর্ভাগ্য অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ এই স্পিনার ছিটকে গেছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে। তার বদলি হিসেবে নেওয়া হলো বিপিএলে ব্যাট হাতে ঝলক দেখানো জাকের আলী অনিককে। শনিবার বিসিবি এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘আলিসের এমআরআইয়ে নিশ্চিত করা গেছে তার ডান হাতের মধ্যমার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে, সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।’

২৬ বছর বয়সী জাকের কুমিল্লার হয়ে খেলেছেন। ৯৯.৫ গড় ও ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৯ রান। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘আলিসের সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে আমাদের আরও তিন জন ফ্রন্টলাইন স্পিনার আছে, রিশাদ, তাইজুল ও শেখ মেহেদী। আমরা বিশ্বাস করি আলিসের বদলে আরেকজন স্পিনার নেওয়ার চেয়ে জাকের আলীর মতো কাউকে নেওয়া হবে দলের জন্য ভারসাম্যপূর্ণ, যে কি না মিডল কিংবা লোয়ার্ড অর্ডারে বাড়তি শক্তি যোগাবে এবং ফিনিশার হিসেবেও খেলতে পারবে।’

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী