হান্ড্রেডের ড্রাফটে সাকিব-জাহানারাসহ ১৬ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ২০:১৫আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০:২৭

শুরু হচ্ছে দ্য হান্ড্রেডের নতুন আসর। দলও গোছানো হচ্ছে। আগামী ২০ মার্চ হবে এই টুর্নামেন্টের পুরুষ ও নারী খেলোয়াড়দের ড্রাফট, যেখানে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান ও জাহানারা আলমসহ বাংলাদেশের ১৬ খেলোয়াড়।

৭৫ হাজার পাউন্ড রিজার্ভ প্রাইসের তালিকায় আছেন সাকিব। ৬০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাম তুলেছেন লিটন দাস ও তামিম ইকবাল। ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

রিজার্ভ প্রাইসের বাইরের তালিকায় নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়,শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।

দ্য হান্ড্রেডের ড্রাফটে ২২ দেশের ৮৯০ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। আটটি পুরুষ দলের প্রত্যেকটি ১০ জন খেলোয়াড় করে রিটেইন করতে পারবে। এখন পর্যন্ত ১৩৭ জন খেলোয়াড়কে রিটেইন করেছে দলগুলো। ড্রাফটের মাধ্যমে নেওয়া হবে ৭৫ জনকে। ওয়াইল্ড কার্ড ড্রাফটের মাধ্যমে প্রতিটি দল দুজন করে মোট ১৬ খেলোয়াড়কে নিতে পারবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম