টেস্ট নয়, জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৪, ১৬:৩৫আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৬:৩৫

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্টও খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজ স্থগিত করেছে বিসিবি। আগামী বছর সুবিধাজনক সময়ে এই সিরিজ হবে।  আপাতত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০২০ সালের পর জিম্বাবুয়ে ক্রিকেট দল আবার বাংলাদেশে আসতে যাচ্ছে। সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসলেও এবার কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।  আগামী ২৮ এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। চট্টগ্রাম ও ঢাকাতে হবে ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ৩ মে প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৫ ও ৭ মে বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে। 

প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও তৃতীয় ম্যাচ হবে বিকেল ৩টায়। ১০ ও ১৩ মে শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচ সন্ধ্যা ৬টায় হলেও শেষ ম্যাচ সকাল ১০টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হবে ২০২৫ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ যতটা সম্ভব এই ফরম্যাটের ম্যাচ খেলতে চাইছে। শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলবে। যুক্তরাষ্ট্রের হাউস্টনে ২১, ২৩ ও ২৫ মে টি-টোয়েন্টি হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম