তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৭:০১আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:০১

আগের তিন ম্যাচে রান করতে পারেনি তামিম ইকবাল। প্রাইম ব্যাংকের হয়ে চতুর্থ ম্যাচে খেলার আগে ভীষণ চাপে থাকাটাই তার জন্য ছিল স্বাভাবিক। সেই চাপকে জয় করে অবশেষে উপহার দিয়েছেন ৬৭ রানের দারুণ একটি ইনিংস। হাফসেঞ্চুরি পেয়েছেন সঙ্গী পারভেজ হোসেন ঈমনও। দু’জনের ব্যাটে ভর করেই রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

৪ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে প্রাইম ব্যাংক। একই পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। তাদের বোলারদের তোপে পড়ে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি ৩১.১ ওভারে ১৩২ রানে অলআউট হয়েছে। দলটির ব্যাটার শামসুর রহমান শুভ ৪৬ রানে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন। 

প্রাইম ব্যাংকের নাজমুল অপু ২৪ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আশিকুরজামান, অলক কাপালি দুটি করে এবং শেখ মেহেদী ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন। 

১৩৩ রানের জবাবে খেলতে নেমে প্রাইম ব্যাংকের ওপেনিং জুটি দারুণ সূচনা করে। দুই ওপেনার তামিম ইকবাল ও পারভেজ হোসেন ঈমন মিলে ১১৮ রানের জুটি গড়েন। পারভেজ ৭৫ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। স্কোরবোর্ডে আরও ২ রান যোগ হতেই এবার বিদায় নেন ওপেনার তামিম। আগের তিন ম্যাচে ব্যর্থ হওয়া বাঁহাতি এই ব্যাটার এদিন ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। তার পর দুই উইকেট হারানো প্রাইম ব্যাংককে জয়ের বন্দরে পৌঁছে দেন বিশাল চৌধুরী (৬*) ও নাঈম ইসলাম (৮*)। প্রাইম ব্যাংক ২৯.২ ওভারে জয় নিশ্চিত করেছে। 

রূপগঞ্জের হয়ে আরিফুল জনি ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান