দ্বিতীয় ম্যাচেও আলো ছড়ালেন মোস্তাফিজ, চেন্নাইয়ের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক 
২৭ মার্চ ২০২৪, ০০:০৩আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০০:৫৮

আইপিএলে উদ্বোধনী ম্যাচের ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত রাখলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৩০ রানে নিয়েছেন দুই উইকেট। তার দলও তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে। 

অবশ্য লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ফেরায় মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত কাটার মাস্টারকে একাদশে রেখেছে চেন্নাই। পাথিরানা খেলেছেন ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে।  

চেন্নাই শুরুতে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে। জবাবে চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে গুজরাটকে চাপে ফেলতে পেরেছে। সর্বোচ্চ ইনিংস বলতে ইম্প্যাক্ত খেলোয়াড় হিসেবে খেলা সাই সুদর্শনের ৩১ বলে ৩৭ রান! ডেভিড মিলারও ১৬ বলে ২১ রানে আউট হয়েছেন। ব্যাটাররা ইনিংস ধরে খেলতে না পারায় গুজরাট ৮ উইকেটে করতে পারে ১৪৩ রান। 

মোস্তাফিজ শুরুতে সাফল্য না পেলেও দুটি উইকেটই নিয়েছেন ডেথ ওভারগুলোতে। মোস্তাফিজ ছাড়া ২১ রানে দুটি উইকেট নিয়েছেন তুশার দেশপান্ডে। ২৮ রানে দুটি নিয়েছেন দীপক চাহারও। একটি করে নিয়েছেন ড্যারিল মিচেল ও মাথিশা পাথিরানা। 

ঘরের মাঠে শুরুতে টস হেরে ব্যাট করার সুযোগটা চেন্নাই কাজে লাগিয়েছে। ৬ উইকেটে করেছে ২০৬ রান।

তিনটি ইনিংসে ভর করে চেন্নাইয়ের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র ৪৬ রানের ইনিংস খেলেছেন। তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রবীন্দ্রর ইনিংস। ২০ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। অধিনায়ক গায়কোয়াড় ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন। তার পর ২৩ বলে শিভম দুবের বিস্ফোরক ৫১ রানের ইনিংসে স্কোরবোর্ড বড় হয়ে ওঠে। ম্যাচসেরাও হন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ৬ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে অবদান রাখেন সামির রিজভি। তাছাড়া ড্যারিল মিচেল ২০ বলে ২৪ রানে অপরাজিত থেকেছেন। 

গুজরাটের হয়ে ৪৯ রানে দুটি উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে নিয়েছেন সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা।  

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম