মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ  

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ২৩:২২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০০:৪৩

এই বছর মেয়েদের এশিয়া কাপ হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। ডাম্বুলায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি ১৯ জুলাই শুরু হতে যাচ্ছে। চলবে ২৮ জুলাই পর্যন্ত।

গতবারের চেয়ে টুর্নামেন্টে একটি দল বেড়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সেটা অনুষ্ঠিতও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গতবার সেমিফাইনালের আগে সবাই একে অপরের বিপক্ষে খেললেও এবার তাতে পরিবর্তন এসেছে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’ তে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত (রেকর্ড সাতবারেরও চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া। 

গ্রুপ পর্বে প্রতিদিন খেলা হবে দুটি ম্যাচ। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে ২৬ জুলাই। তার পর শিরোপা লড়াই ২৮ জুলাই। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ জুলাই দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। তার পর ২৪ জুলাই খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়। 
 
সিলেটে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই টুর্নামেন্ট হচ্ছে প্রস্তুতির মঞ্চ।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম