হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল

ফেনী প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ০১:২৯আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০১:৩১

নানা সময়ে শোরুম উদ্বোধন করে আলোচিত-সমালোচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার শোরুম উদ্বোধন করে আলোচনায় এসেছেন দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল। হেলিকপ্টারে করে ফেনীতে এসে শোরুম উদ্বোধন করলেন এই বাঁহাতি ব্যাটার।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ফেনী শহরের শহীদ উল্লাহ কায়সার সড়কের বন্ধন কাজী প্যালেসে টপটেন মার্টের শোরুম উদ্বোধন করেন তিনি। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দীন।

তামিম ইকবাল

স্থানীয় সূত্র জানায়, এদিন বিকাল ৩টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামে কালো একটি হেলিকপ্টার। কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে হেলিকপ্টার থেকে নামলেন তামিম ইকবাল। হেলিকপ্টার থেকে বের হতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। কোনোমতে ভক্তদের ভিড় সামলে শোরুমের ভেতরে যান। তামিমের সঙ্গে ছিলেন ক্রিকেটার সাইফউদ্দীন। শোরুম উদ্বোধনের পর সবাইকে শুভেচ্ছা জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

তামিম যে ফেনীতে যাবেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য সেখানে পৌঁছাতেই নামে ভক্তদের ঢল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম কদিন আগে বিতর্কিত হয়েছিলেন দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়ে। কল্পিত অডিও ফাঁসের সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরে তাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। কিন্তু তামিম ও মিরাজের ওই কথোপকথনের পর নানা প্রতিক্রিয়া শুরু হয় চারদিকে। বিষয়টি খুব ভালোভাবে নেননি ভক্তরা। তামিমের সেই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা হয়।

এতদিন শোরুম উদ্বোধনে সাধারণত সাকিব আল হাসানের মুখই বেশি দেখা যেতো। এখন তামিমকেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম দূরে থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। আদৌ তিনি জাতীয় দলে ফিরবেন কিনা, সেটি এখনও অজানা। সাকিব আল হাসান অবশ্য এক বছর পর ফিরেছেন টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলবেন তিনি।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি